Wednesday , 4 March 2026 | [bangla_date]

বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেয়ারিং মিটিং

বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পঞ্চগড় জেলার অবস্থা পর্যালোচনা শীর্ষক এক শেয়ারিং মিটিং সোমবার (২ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ এর সহযোগীতায় স্থানিয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এই মিটিংয়ের আয়োজন করে। সংস্থার সভাপতি আব্দুস সামাদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ,সুচনার নির্বাহী পরিচালক সপিকুল আলম দোলন,দৃষ্টিদানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার,দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম,ডেমক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ,এম কে পির মিজানুর রহমান.সাংবাদিক নজরুল ইসলাম ও আব্দুল মালেক।সভায় বক্তারা বলেন,তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে পঞ্চগড়ে এর আরো বিস্তার ঘটবে এতে মানুষের স্বাস্থ্য ঝুকি বাড়বে। বক্তরা তামাক নিয়ন্ত্রণে এখনই সমন্বিত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পঞ্চগড় জেলাকে তামাক মুক্ত জেলা ঘোষনার দাবী জানান। অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে সরকারি,বেসরকারি কর্মকর্তা,নারী প্রতিনিধি,সমাজ কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধি বৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকগণ অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পীরগঞ্জে চা দোকানীর ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে মানুষের অবাধ বিচরণ

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

পঞ্চগড়ে রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করায় রেলওয়ে শ্রমিক লীগ নেতাকে লালমনিরহাটের তিস্তা স্টেশনে বদলী

বীরগঞ্জে লাউ ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য মেরামত ও বুধারু স্মৃতি সৌধ হকার মুক্ত প্রয়োজন

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

হরিপুরে ৬ ইউনিয়নে আওয়ামী লীগের ৩৫ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

বীরগঞ্জে ভারী বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, ব্যাপক ক্ষতি আশঙ্কা