Friday , 13 March 2026 | [bangla_date]

বোনের বাসায় ঈদের সেমাই-চিনি নিয়ে যাওয়া হলো না নুর ইসলামের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১

বীরগঞ্জ প্রতিনিধি ॥ঈদ উপলক্ষ্যে বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ নুর ইসলাম নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ রয়েল ইসলাম (৩৫)নামে অপর আরোহী।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম (৩২) দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মোঃ রজব আলীর ছেলে। আহত মোঃ রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মোঃ মোমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই মহাসড়কে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন নুর ইসলাম ও তার বন্ধু মোঃ রয়েল ইসলাম। পথে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয় এবং রয়েল ইসলাম আহত হন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দিনাজপুরের সাংবাদিক দেলোয়ার হোসেন চিরনিদ্রায় শায়িত ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে

কবিতার ছোট কাগজ “কাব্যকথার” ৩য় বর্ষপূর্তিতে মোড়ক উন্মোচন, আলোচনা ও জাকিয়া তাবাসসুম জুঁই এমপিকে সংবর্ধনা

হাকিমপুরে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা

হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি-আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী

পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

বিজয় দিবসে হিলি বন্দরে  বন্ধ আমদানি-রফতানি

বিজয় দিবসে হিলি বন্দরে বন্ধ আমদানি-রফতানি

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

রাণীশংকৈলে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা