Wednesday , 25 March 2026 | [bangla_date]

যাত্রীসেবা নিশ্চিতে পঞ্চগড়ে জাতীয় মহাসড়কে বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

পঞ্চগড় প্রতিনিধি
ঈদ যাত্রায় যাত্রীদের নিবিঘ্ন্ন চলাচল নিশ্চিত করতে পঞ্চগড়ে বিআরটিএ ও জেলা প্রশাসন সড়কে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে জেলা শহরের ধাক্কামারার মিলগেট এলাকায় জাতীয় মহাসড়কে শতাধিক পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়। বেপরোয়া গতির যানবাহনসহ কাগজপত্র বিহীন পরিবহন মালিকদের সতর্ক করে আদায় করা হয় এই জরিমানা। বিআরটিএর পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর এবং জেলা প্রশাসনের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ঘন্টাব্যাপী ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিআরটিএর পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর জানান, ঈদে ঘর মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ধারাবাহিক ভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরের আগ থেকে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন পরিবহন থেকে প্রায় দুই লাখ টাকা জরিমানা হিসেবে আদায় করে সরকারি কষাগারে জমা করা হয়েছে। এই অভিযানের সাথে যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ই-ফাইলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে-এমপি গোপাল

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে-ডাঃ আমজাদ নৌকা প্রতীক পেলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো