Monday , 9 March 2026 | [bangla_date]

রমজানের শুরু থেকেই খিরার আশানুরূপ দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ॥দিনাজপুরের ফুলবাড়ীতে মাহে রমজানের শুরু থেকেই খিরার দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়ায় মুখে হাসি ফুটেছে খিরা চাষিদের। রমজানের আগে প্রতি কেজি খিরা প্রকার ভেদে ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হলেও রমজাদেনর প্রথম দিন থেকেই একই খিরার দাম প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।
খিরা চাষি ও ব্যবসায়ীরা জানান, কমবেশি সারা বছরই খিরার চাষিদা থাকলেও রমজান মাসে ইফতারের অন্যতম মুখরোচক খাদ্য উপকরণ হিসেবে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ বেশি। এ কারণে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে খিরা ও শসার চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে যায়।
উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আদর্শ কৃষক পরীক্ষিত চন্দ্র রায় বলেন, ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের খিরা চাষ করেছেন। সবমিলিয়ে তার খরচ হয়ে ৬০ হাজার টাকা। তবে প্রাকৃতিক কোন দুর্যোগ না আসায় খিরার মান ও ফলন দুই-ই ভালো হয়েছে। দামও ভালো থাকায় এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার টাকার খিরা বিক্রি করেছেন। এখন পর্যন্ত জমিতে যে পরিমাণ খিরা রয়েছে তাতে আরও ৫০ থেকে ৫৫ হাজার টাকা পাওয়া যাবে।
উপজেলার বুজরুজ সমশেরনগর গ্রামের আব্দুর রহিম বলেন, তিনিসহ এলাকার বেশ কয়েকজন চাষি বেশ কয়েকটি জাতের খিরা চাষ করেছেন। খিরার ফলন ভালো হয়েছে। প্রথম দিকে খিরার দাম কম পাওয়া গেলেও এখন আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে। এ বছর খিরা আবাদ করে প্রত্যেক খিরা চাষি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, উপজেলার পৌর এলাকারসহ সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০ হেক্টর জমিতে খিরা ও শসা আবাদ করা হয়েছে। আবাদের প্রথম থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। গত রমজানে খিরা ও শসার দাম ভালো পাওয়ায় এ বছর এলাকার চাষিরা গত বছরের তুলনায় বেশি জমিতে খিরা ও শসা চাষ করেছেন। রোগবালাই কিংবা প্রাকৃতিক কোন দুর্যোগ না আসায় খিরার আকার প্রকার ও ফলন দুই-ই ভালো হয়েছে। এ ছাড়াও বাজারে খিরার দাম ভালো পাওয়ায় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আগামীতে খিরা ও শসার আবাদ আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে বিআরটিসি-পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩

গঙ্গা নদীতে ভেসে এলো ৪০/৪৫টা মৃতদেহ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মাথা ব্যাথার কারন -হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই রাইস মিল মালিককে জরিমানা

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

রাণীশংকৈলে হঠাৎ গুড়িগুড়ি বৃৃষ্টিতে জানিয়ে দিচ্ছে শীতের প্রকোপ