রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ৮মার্চ রোববার এশিয়ায় নারী ফুটবলকে আরো জনপ্রিয় ও অংশগ্রহনমূলক করে তুলতে (এএফসি) ঘোষিত ফুটবল ডে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে বর্ণাঢ্য বাইসাইকেল র্যালী’র মধ্য দিয়ে নারী ফুটবল উৎসব পালিত হয়। উপজেলার রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠে ইএসডিও এডুকোর বে-সরকারি সংস্থার আয়োজনে বাইসাইকেল র্যালি, অনুপ্রেরণামূলক আলোচনা সভা, ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়। রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ক্রিড়াবিদ তাজুল ইসলাম জানায়- প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ফুটবলাররা আজ জাতীয় পর্যায়ে যে অবদান রাখছে ভূলবার মতো নয়। বিদেশের মাটিতে খেলে এলাকার মুখ উজ্জল করছে। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও এডুকোর পিসি শরিফুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারী খেলোয়াররা।


















