Thursday , 5 March 2026 | [bangla_date]

রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খাস খতিয়ানভুক্ত সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে দখলমুক্ত করতে ৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা কৃষক দলের সভাপতি।
জানাযায়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নং দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘ ১৭ বছর ধরে কয়েকটি হোটেল ও দোকান স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার কারণে মহাসড়কের পাশের ফুটপাত ও চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, কৃষকদলের সভাপতি মোশাররফ হোসাইন উল্লেখ করেন, উপজেলার পোস্ট অফিসের বিপরীতে মহাসড়কের পশ্চিম পাশে সরকারি জমিতে ফয়সাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেলসহ কয়েকটি দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক মামুন আল জিলানী অভিক, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমল হতে ১৭ বছর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে ব্যবসা পরিচালনা করা আসছে। এতে সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি। ৫আগষ্টের পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এলাকাবাসী আশা করছেন, সরকারি জমি দখলমুক্ত করে পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিসমিল্লাহ (বিহারী) হোটেলের স্বত্বাধিকারী সানি জানান, আমরা এবিষয়ে কিছু জানিনা। প্রতি মাসে ভাড়া দেই, মালিকের সঙ্গে কথা বলেন।
এ প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আল্লামা ইকবাল বলেন, উল্লেখিত জমিটি ব্যপারে প্রায় অভিযোগ হয়,ইউএনও,এসিল্যান্ড ডেকে পাঠায় আমরা কাগজপত্র দেখাই। এরুপ এবারও হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাদিজা বেগম মুঠো ফোনে বলেন, অভিযোগ দিয়েছি কিনা? আমি এখনো অবগত নয়। হয়তো আমার অফিস ষ্টাফদের কাছে রয়েছে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিংসক আটক ।

পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

সেতাবগঞ্জে ধান চাল ক্রয় অভিযান উদ্বোধন

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

রাণীশংকৈলে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

নিরাপদ প্রসবের দৃষ্টান্ত বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

বীরগঞ্জে আগাম জাতের গ্রীষ্মকালীন ফুলকপির চাষে লাভবান কৃষক