Monday , 2 March 2026 | [bangla_date]

সম্পত্তির লোভে আপন চাচাতো ভাইকে হত্যা, খুনি গ্রেফতার

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ;দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামের শিশু সিরাজুল আল সামস (৭) কে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান(২১)
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।আমানের দাবি অনুযায়ী তার চাচী তাকে অবহেলা করতেন, অপরদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।
ঘটনার দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচীর বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে আসে সে। পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন, হত্যাকারী আমানুল ইসলাম আমানকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপ দেখা মিলায় বিরল সীঁমান্ত এলাকায় সাপ আতংক

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর – এমপি গোপাল

লতা মঙ্গেশকরের বিদায়ে ক্রিকেট ও বলিউড তারকাদের শোক

বোচাগঞ্জে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভেড়া ও সেলাই মেশিন বিতরন

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে কাহিল উত্তরের তেঁতুলিয়া