Sunday , 29 March 2026 | [bangla_date]

সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

প্রদীপ কুমার সাহাঃ সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ১৫ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ। এর আগে এসব নারীকে দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হল রুমে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ সাপাহার উপজেলা শাখার আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রশিক্ষিত ১৫ জন নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ সাপাহার শাখার সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি এবং কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, সাপাহার-পোরশা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ায় এই নারীরা এখন ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সেলাই মেশিন পেয়ে আনন্দিত এক নারী প্রশিক্ষণার্থী বলেন, “আমাদের মতো অসহায় নারীদের জন্য এই সেলাই মেশিন আশীর্বাদ স্বরূপ। প্রশিক্ষণ নিয়ে কাজ শিখেছি, এখন মেশিন পাওয়ায় নিজের আয়ে সংসার চালাতে পারব।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

‘সাংবাদিকদের কারাদণ্ড নয়, সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা’

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

কাহারোলে এই প্রথম স্কোয়াশ চাষাবাদ শুরু করেছে কৃষক