মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে সেতাকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ২রা মার্চ সোমবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কিন্তু এই এলাকার দর্পন হিসেবে বিবেচিত হবেন, যদি আপনারা লোভ লালসা এবং ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে এলাকার অসংগতি, অনিয়ম, দুর্নীতি, মাদক, চাঁদাবাজির মত অপরাধ গুলো নির্দ্বিধায় তুলে ধরেন। অপরাধী আমার দলের নেতা বা কর্মি যে হউক আপনারা তুলে ধরবেন। আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। সংসদ সদস্য বলেন, পরিবর্তন আমাদের করতেই হবে। আমরা বার বার পরিবর্তনের কথা বলি কিন্তু আমরা পরিবর্ত হইনা বা পরিবর্তন করতে পারি না। এবার পরিবর্তন নিশ্চিত করতে চাই। এই পরিবর্তন কিন্তু আমি একা করতে পারবো না। আপনারা যারা সাংবাদিক আছেন, আমাকে সব ধরণের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম, নির্বাচিত হলে বিরল ও বোচাগঞ্জ দুই উপজেলাকে মাদক, ধন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। এই সব ব্যাপারে আপনারা প্রশাসনকে যেমন জানাবেন ঠিক তেমনী ভাবে আমাকেউ জানাবেন। সবাইকে পরিবর্তন হতে হবে। আমি একা পরিবর্তন হলে কিন্তু এগুলো পরিবর্তন হবে না। তাই যার যার অবস্থান থেকে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তাহলে এগুলো বন্ধ করা কঠিন হবে না। শুধুমাত্র আন্তরিকতা দরকার। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কর্ম দিয়ে আমরা প্রমান করবো বিগত দিনে ও বর্তমানে কেমন কার্যক্রম হচ্ছে। উন্নয়ন হচ্ছে কি না। এগুলো অবশ্যই আমি করতে চাই। এসব বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম এর সঞ্চালনায় এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ জামাল উদ্দীন, মোঃ হারেসুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা জিয়া সাইবার ফোর্স ও ইসলামী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
















