পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মিনি স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবস প্যান্ডেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবীর, সহকারি পুলিশ সুপার ইফতেখার, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, উপজেলা বিএনপি’র সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহমেদ, সাবেক আমীর বাবলুর রশীদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধার সন্তান আফসানুর রহমান লিমন প্রমুখ।


















