Tuesday , 31 March 2026 | [bangla_date]

হাকিমপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

হাকিমপুরে ছাত্রকে বলাৎকারের  অভিযোগে শিক্ষক আটক

হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে তাকে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে আটক করা হয়।
আটক শিক্ষক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঁশমুড়ি হাফেজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
তিনি জানান, শিক্ষক সাইফুল ইসলাম এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে সবাই মিলে সেই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

বিরলে ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

বিরলে আবারো সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৭ জন আটক

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নিত্য প্রয়োজনিয় দ্রব্যমুল্য বৃদ্ধি’র প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই