Sunday , 29 March 2026 | [bangla_date]

৫২ লিটার পেট্রল জব্দ বিরলে বাবার পর এবার ছেলের জেল-জরিমানা ঘটনায় আরও ২ জনের সাজা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে অবৈধভাবে জ¦ালানী তেল (পেট্রল) বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বাবা’র পর এবার ছেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৬ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে জড়িত আরও ২ জনকে ৪ হাজার টাকা জরিমানাসহ জব্দকৃত ৫২ লিটার পেট্রল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করা হয়েছে।
জানাগেছে, শনিবার সন্ধ্যায় অবৈধ ভাবে মজুদ বা বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী উপজেলার ধর্মপুর ইউপি’র গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে মাহিনুর ইসলাম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এর আগে গত ২৩ মার্চ মাহিনুরের পিতা নুরুজ্জামান মানিক-এর একই ইউপি’র কালিয়াগঞ্জ বাজারস্থ দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১৮৩ লিটার পেট্রল জব্দ করে ভ্রাম্যমান আদালত ৩ হাজা টাকা জরিমানা করেন।
অবৈধ ভাবে জ¦ালানী তেল মজুদ বা বিক্রি করার ঘটনায় মাহিনুরের সাথে জড়িত থাকায় একই ইউনিয়নের ধর্মজইন আওলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম’কে ৩ হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার বাজিতপুর গ্রামের আফতাব মন্ডলের ছেলে ইয়ানুর সিয়াম’কে ১ হাজার টাকা ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন এবং তাদের নিকট থেকে ৫২ লিটার পেট্রল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করে ৬ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেতুলিয়ায় ডাহুক  নদী থেকে  অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

তেতুলিয়ায় ডাহুক নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার

বীরগঞ্জে ১ ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২লাখ টাকা জরিমানা

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী’র শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

উদীয়মান শিল্পী ও দিনাজপুরের অতিথি শিল্পীদের নিয়ে মাসিক শ্রোতার আসর

দিনাজপুরে এসিআই মটরস ইয়ামাহার উদ্যোগে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন

আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ডিউটির জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ