Thursday , 5 March 2026 | [bangla_date]

পীরগঞ্জে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোট বেগুনবাড়ি গ্রামে পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এনিয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী।
জানা গেছে, ভাদুয়া বাজার থেকে শালেরহাট পর্যন্ত রাস্তাটি নির্মান কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে এক কিলোমিটার নির্মাণে এ রাস্তায় ব্যবহার করা হচ্ছে বালির বদলে মাটি, নিন্মমানের ইট ও অপরদিকে আগের রাস্তার চেয়ে নতুন রাস্তা নিচু করা হচ্ছে ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার। নতুন রাস্তাটি সমপরিমান থেকে উচু করণ ও অবিলম্বে সিডিউল মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ছোট বেগুনবাড়ি গ্রামের বিএসি বাবুল, সাবেক শিক্ষক মুনছুর আলম, হারেছুল, আনোয়ার, বাবুল, কানাই লালসহ আরো অনেকেই অভিযোগ করে জানান, ১কোটি ৩ লাখ ব্যয়ে ১৬ জুলাই ২০২৫ সালে, হাজিপাড়া ঠাকুরগাঁও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসেন ট্রেডার্স শুরু করে এ রাস্তার কাজ।
প্রথম পর্যায়ের এক কিলোমিটার নির্মান রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলী অফিসার মাইদুল ইসলামের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, নিয়ম না মেনে বাস্তবায়নকারী দপ্তরকে ম্যানেজ করে রাস্তায় ব্যবহার করা হয়েছে নিন্মমানের ইট, বালির বদলে মাটি ও অপরদিকে পুরাতন রাস্তার চেয়ে নিচু করা হচ্ছে নতুন রাস্তা।এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, রাস্তা নির্মাণের সময় কোন পানি দেওয়া হয়নি ও রাতে আধারে দায়সারা ভাবে কাজ করা হয়েছে। লোক দেখানো অল্প পরিমানের বালি ও ভাল ইট রাস্তায় ফেলেছে ঠিকাদার। এই অনিয়ম কাজে বাধা দিতে গেলে ক্ষুব্ধ তারা। তাদের দাবি বিদ্যমান সাবেক রাস্তার চেয়ে নতুন রাস্তা যেন উচু করে নির্মাণ করা হয়।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন,এই রাস্তা নির্মাণে শুরু থেকেই ব্যাপক অনিয়ম। আমি ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে বারবার বলেও কোনো লাভ হয়নি। তারা আমার কথার কোন গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছে মত বালির বদলে মাটি ও নিচু করে রাস্তা নির্মাণ করেছে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য পাওয়া না গেলেও পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ওই রাস্তার বিষয়ে উপ-সহকারি প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ব্যবস্থা নিবেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়।
নতুন রাস্তাটি সমপরিমান থেকে উচু করণ ও অবিলম্বে সিডিউল মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের কাছে এমনটাই দাবি এলাকাবাসীর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে নতুন ঘর হস্তান্তর

ঠাকুরগাঁও সদর থানায় ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

পীরগঞ্জে নায়েমের সহকারী পরিচালকের পিতার ইন্তেকাল

পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে মিল বন্ধ রেখেও সরকারি বরাদ্দ নিচ্ছেন চালকল মালিকরা

দিনাজপুরে কসবা গোরস্থান জামে মসজিদ-এর তৃতীয় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায় ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় ৩দিনব্যাপি ভূমি মেলা