Saturday , 14 March 2026 | [bangla_date]

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বীরগঞ্জে প্রস্তুতি সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৬ মার্চ শুভ আগমন উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় খাল খনন কার্যক্রম উদ্বোধন সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর সঞ্চালনায় বীরগঞ্জ উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করবেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ১৬ মার্চের কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সকল সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি প্রার্থী উপাধ্যক্ষ জামাল উদ্দীন

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে দুই দোকানদারকে জরিমানা

দূর্গা পুজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে ১০ দিন বন্ধ

বীরগঞ্জে স¤প্রীতি মানব কল্যাণ সংস্থা উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

জমে উঠেছে বীরগঞ্জে উপজেলা নির্বাচন, ভোটের মাঠে প্রার্থীরা সরব

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ পুলিশসহ আহত ৭, পৃথক মামলায় গ্রেফতার ৯