Sunday , 5 April 2026 | [bangla_date]

অনুষ্ঠানে ফুল কেনার টাকায় জায়নামাজ ও গীতা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরে একটি চেক বিতরণ অনুষ্ঠানে ফুল না নিয়ে ওই টাকা দিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ফুল না নিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় অনুষ্ঠানের সঞ্চালক মাইকে ঘোষণা দেন, প্রধান অতিথি অনুষ্ঠানে কোনো ফুল গ্রহণ করবেন না। ফুল বাবদ যে টাকা খরচ হতো তা দিয়ে মন্ত্রীর নির্দেশনায় জায়নামাজ ও গীতা সংগ্রহ করা হয়েছে। ফুলের পিছনে অপচয়ের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণ করা হবে। প্রধান অতিথি মঞ্চে আসার পর বক্তব্যের আগেই প্রথমেই যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়, ঠিক সেভাবে ফুল গ্রহণের পরিবর্তে জায়নামাজ ও গীতা প্রদান করেন। অনুষ্ঠানে ফুলের তোড়া বাদ দিয়ে ২৭ জন এতিম শিশুকে কোরআন শরীফ ও জায়নামাজ এবং ৬ জন হিন্দু সম্প্রদায়ের শিশুকে গীতা উপহার দেওয়া হয়।
পরে অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমকে ৩৬২৮৮০০০টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মতবিনিময়

পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূণর্মিলনী ও আলোচনা সভা

পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতিমূলক সভা

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু

বীরগঞ্জে সাবেক এমপির সহযোগী অমৃত রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের চাল কুমড়া দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত