Saturday , 4 April 2026 | [bangla_date]

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বেশী দামে জ্বালানী তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, শনিবার সকালে (৪ এপ্রিল) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজে সুদূর দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টারের মালিক ডিজেল কেনার জন্য আসেন। তিনি উক্ত দোকান থেকে ৮০ লিটার ডিজেল কিনেন। এ সময় রিপন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ তার কাছ থেকে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা জানতে পেরে ব্যাপক হট্টোগোল দেখা দিলে কে বা কাহারা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মামুন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে বেশি দামে তেল বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী।
এখানে উল্লেখ যে, ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু মুনাফা লোভী তেল ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। তবে চলমান জ্বালানি সংকটে আটোয়ারী উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় দিনরাত নির্ঘুম কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সর্ব মহলে প্রশংসীত হয়েছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে গাভীসহ বৃদ্ধের মৃত্যু

বোদায় সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, হলুদ ফুলে দোল খাচ্ছে সরিষার ক্ষেত গুলো

দিনাজপুরে আরডিআরএস’র ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়ষ্কদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !