Friday , 10 April 2026 | [bangla_date]

কাহারোলে নারী ও পুরুষ শ্রমিকদের কর্মঘন্টা সমান কিন্তু নারীরা মুজুরী পায় অর্ধেক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় কয়েকজন নারী দিন-মুজুরের সাথে কথা হলে তারা এই উপজেলার গ্রাম্য ভাষায় বলেন, “তোমরা কহেন তো, হামরাগুলো পুরুষের সাথে সমান তালে কাম করি, মুজুরী পাই ২ শত টাকা, আর পুরুষগুলো পায় ৪ শত টাকা থেকে ৫শত টাকা পর্যন্ত। হামরা কি ওমারগুলোর থাকি কাম কম করি! ওরারও আইসে বিহানে, হামরাও আসি বিহানে। তাহলে ওরা এত পায় কেন?” গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের দশমাইল আমতলা মোড়ে দিনমুজুরের কাজ করতে আসা উপজেলার তারগাঁও ইউনিয়নের হাটিয়ারী গ্রামের রেনু রানী রায় উপরের কথাগুলো বলেন। অত্র উপজেলার কৃষি শ্রমিক হিসেবে কাজ করা অধিকাংশ নারীরই মুজুরী নিয়ে রেনু রানী রায় মতো এমন আবেগ রয়েছে অনেকেরেই। এই উপজেলার মাঠে-ক্ষেতে কাজ করা নারী শ্রমিকের চাহিদা বেশী থাকলেও তারা ন্যায্য মুজুরী পাচ্ছেন না বলে অনেকেরই অভিযোগ। বর্তমানে উপজেলার বিভিন্ন মাঠে শত শত নারী দৈনিক মুজুরীর ভিত্তিতে কাজ করছেন। পুরুষ শ্রমিকেরা যেখানে ৪ শত থেকে ৫ শত টাকা মুজুরী পায়, অপরদিকে নারী পাচ্ছেন ২ শত থেকে ২২০ টাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে একাধিক নারী শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান, পুরুষ শ্রমিকের তুলনায় বেশী কাজ করেও তারা মুজুরী বৈষ্যমের শিকার হচ্ছেন। সেটা মেনে নিয়েই জীবিকার তাগিদে কাজ করে যেতে হচ্ছে তাদের। ঘরের কাজ সেরে বাহিরের শ্রম দেওয়ায় শরীক হচ্ছে তারা। উপজেলার তারগাঁও ইউনিয়নের ভাবোরদিঘী গ্রামের অনন্ত বালা রায় বলেন, পুরুষেরা কৃষকের বাড়ীতে একবেলা ভাত খেয়েও মুজুরী পায় ৪ শত থেকে ৫ শত টাকা, অন্যদিকে নারীরা পুরুষের সমান কাজ করেও নিজ বাড়ীতে খেয়ে মুজুরী পায় অর্ধেকেরও কম টাকা। এই আয় দিয়ে সন্তানদের নিয়ে সংসার পরিচালনা করা খুব কঠিন হয়ে পরে। এখন বাজারে জিনিস পত্রের যে দাম তাতে খরচ চালানো কঠিন হয়ে গেছে। মায়া রানী রায় ক্ষোপ প্রকাশ করে বলেন, “খালি কহে নারী-পুরুষ সমান অধিকার। তোমরাই কহেন তো আসলে কি নারী পুরুষের সমান অধিকার দিয়েছে?” সরকার যদি হামারগুলোর কাগজ-কলমে অধিকার না দিয়া বাস্তবে অধিকার বাড়াইলো হয় তাহলে হামারগুলো এত কষ্ট হইলে হয় নাই। এই বিষয়ে কথা হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী বলেন, আমরা নারীদের অধিকারের কথা বিভিন্ন সভা-সেমিনারে তুলে ধরি আসছি। আমরা সর্বস্তরের মানুষ যদি এক হয়ে কাজ করি তাহলে নারীদের বৈষম্য দূর করা সম্ভব বলে তিনি মনে করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

ঠাকুরগাওয়ে বুড়া শিব মন্দিরে চড়ক পূঁজা অনুষ্ঠিত

বিরলে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ

পীরগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

ভুমিদস্যুদের কঠোর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত