Saturday , 11 April 2026 | [bangla_date]

কাহারোলে মৎস্য বাজার ও মৎস্য আড়ৎ অবকাঠামোর উন্নয়নের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে মৎস্য বাজার ও মৎস্য আড়ৎ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল’২৬) বিকাল ৩টার সময় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা সদরের মাছ হাটিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট(মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় মৎস্য বাজার ও মৎস্য আড়ৎ অবকাঠামো নির্মাণ কাজে ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, সহকারি কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, উপজলা মৎস্য অফিসার মোছাঃ জোবায়দা নাজনীন, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, যুব দলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মতিয়ার রহমান মতি, ঠিকাদার জাকারিয়া হোসেন সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, সরকারের মৎস্য অধিদপ্তরের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে উপজেলা সদরের মাছ হাটিতে মৎস্য বাজার ও মৎস্য আড়ৎ অবকাঠামো উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাসির এন্টারপ্রাইজ শ্যামলী ঢাকা- এর স্বত্বাধিকারী মোঃ জাকারিয়া হোসেন সবুজ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

বোচাগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

পঞ্চগড়ে গণ-ধর্ষ-ণের অভিযোগে ৬ আসামীর যাবজ্জীবন কা-রাদ-ন্ড

নবাগত পুলিশ সুপার ইফতেখার আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলা যুবলীগ

বঙ্গবন্ধু কন্যা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বলেই আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে -হুইপ ইকবালুর রহিম

নির্মাণের দু-মাসের মাথায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের মেরামত

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

দিনাজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন