Thursday , 2 April 2026 | [bangla_date]

খানসামায় পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অভিযোগে জুয়েল রানা নামে এক মুদি ব্যবসায়ীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে জুয়েল রানার মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার দোকান থেকে ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল জব্দ করে আদালত। ভ্রাম্যমাণ আদালত মুদি দোকানদার জুয়েল রানাকে এক মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জুয়েল রানা ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। এসময় জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এরকম অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সম্ভাব্য বিজয়ী বাইডেনের নিরাপত্তা জোরদার হচ্ছে

আজলম ফাউন্ডশনের উদ্যোগে বীরগঞ্জে ১৮ অসহায়ের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানগণের প্রশিক্ষণ

বীরগঞ্জে সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা গ্রেফতার

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা