Saturday , 4 April 2026 | [bangla_date]

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড

নবাবগঞ্জ প্রতিনিধি ॥ দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজিপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা জেলার ত্রিশ হাজার এলাকার আব্দুল্লাহ (৫৫), রংপুর সদর উপজেলার রুবেল হোসেন (৫০) এবং নীলফামারী কিশোরগঞ্জ এলাকার রবিউল ইসলাম(৪৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার সকালে বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামে মিঠু মিয়ার ভাড়া দেওয়া গরুর সেটে ৬টি ঘোড়া জবাই করে তিন ব্যক্তি। পরে ওই তিন ব্যক্তির মধ্যে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে এক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে আটক করে। এ ঘটনায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিনজনকেই এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং ঘটনাস্থল থেকে ১২ মণ মাংস জব্দ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে একটি গরুর খামারে ৬টি ঘোড়া জবাই করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরশহরে ভয়াবহ আগুন

মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বীরগঞ্জের মৌয়ালরা

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে মাঘের শেষে বসন্তের আবাহন প্রকৃতিতে বইছে নতুনের সুর

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

কাজে আসছে না ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা

বীরগঞ্জে হাটবাজারে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা