চিরিরবন্দর প্রতিনিধি ॥দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুৃলপুর গ্রামের জহিম পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
সাজাপ্রাপ্তরা হলেন- চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের জহিম পাড়ার নজরুল ইসলামের ছেলে মিতুল হাসান (২২) ও একই পাড়ার আব্দুল জব্বারের ছেলে মোস্তাকিম ইসলাম (৩৬)।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের আব্দুৃলপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মিতুল হাসান ও মোস্তাকিম ইসলামকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। এ সংবাদ পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিতুল হাসানকে ৬ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মোস্তাকিম ইসলামকে দুই মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

















