Friday , 10 April 2026 | [bangla_date]

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আত্নহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনা একটি গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। গত এক বছরে উপজেলাটিতে বেশ কিছু আত্নহত্যার ঘটনা ঘটে,যা পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। এই প্রেক্ষাপটে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার চিরিরবন্দর সাইতাড়া ইউনিয়নে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১১.৩০ মিনিটে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে বক্ত্যরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কঠিন সময়ে করণীয় সম্পর্কে সচেতন করেন।এমন মহৎ উদ্যোগে ধন্যবাদ জানাই সেমিনারের বক্ত্যরা।
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান রনির সঞ্চালনায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে সেমিনারে আলোচনা রাখেন আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুর রহমান (সবুজ), বিশেষ আলোচক বিশিষ্ট লেখক এম,জি রফিক, রিয়াজুল মদিনা ইসলামিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জুবায়ের রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো: মোস্তাকিম আল- হাসনাত, সাধারণ সম্পাদক মো: শাহারিয়া সরকার, কার্যকরী সদস্য মো: রায়হান রানা সহ মানবাধিকার পরিষদের চিরিরবন্দর উপজেলার কো-অডিনেটর নিলিমা রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পল্লীশ্রী কতৃক নারীর ক্ষমতায়ন বিষয়ক বার্ষিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় – ১১০ কিলোমিটার রিকশায় নিয়ে আসা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

ঘোড়াঘাটে বৈদ্যুতিক ফাঁ-দে জড়িয়ে এক শিশুর মৃ-ত্যু

বালিয়াডাঙ্গীতে আল আমিন হোটেলে মরা মুরগি রান্না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শহরের এক বাড়ীতে রহস্যজনক আগুন \ আতঙ্ক স্থানীয়দের মাঝে