Thursday , 2 April 2026 | [bangla_date]

তেঁতুলিয়ায় জমি সংক্রান্ত জেরে ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ।। গ্রামবাসীর প্রতিবাদ বিক্ষোভ

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার দেবনগড় ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একপক্ষের অন্তত ৯ জন গুরুত্বর আহত হয়েছেন। আহত সকলেই উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুই পক্ষই পাল্লাপাল্টি মামলা করেছেন। এই সংঘর্ষে ৯ জন গুরুত্বর আহতদের পক্ষে অবস্থান নিয়ে ঐ ইউনিয়নের পশ্চিম দলুয়াগছ গ্রামের বাসিন্দারা আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ঐ ইউনিয়নের পশ্চিম দলুয়াগছ এলাকার পাঁকা রাস্তায় মিথ্যা (তাদের ভাষায়) মামলা প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ।

জানা যায়, গত ২৭ এপ্রিল রোজ শুক্রবার সকালে চাষাবাদের জমিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় হকিকুল ইসলাম বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। বাদী- হকিকুলসহ ৯ জন গুরুত্বর আহত হয়েছেন, আহতদের কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে।

মামলার বাদী হকিকুল ইসলাম জানান, ক্রয়সুত্রে জমিতে চাষাবাদ করতে গেলে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনিভাবে জনতায় দলবদ্ধ হইয়া হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছড়া ইত্যাদি দেশিয় অস্ত্রে সজ্জিত হইয়া উক্ত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে এবং আমার পরিবারের লোকজনের উপর অর্তকিত হামলা ও মারপিট করেন বিবাদীগণ। এমন ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম উত্তেজনা এবং আতংকের মধ্যে দিন যাচ্ছে গ্রামবাসীর ।

স্থানীয়রা বলেন, হকিকুল ইসলাম একজন নিরীহ ও সহজ সরল ব্যক্তি তার উপর ও তার পরিবারের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। কয়েক জনের নামে বিবাদীরা মিথ্যা মামলা দায়ের করেছেন আদালতে। যারা এই ঘটনায় জড়িত ছিলো না, তাদের নাম মামলায় দিয়েছেন।
এতে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ করেন ।

স্থানীয় বিপুল জানান, ঘটনার দিন আমি বাজারে ছিলাম, যখন শুনি মারামারি ঘটনা তাৎক্ষনিক ভাবে আমি ছুটে যায় ঘটনাস্থলে যেয়ে দুইপক্ষের মারামারী সামলানোর চেষ্টা করি। এক পর্যায়ে ব্যাপক মারামারি ঘটে থাকে দুই পক্ষের মধ্যে। আমি দুই পক্ষের সংঘর্ষের ঘটনা নিরসন করতে যেয়ে

আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে । আমি এটার বিচার চাই। আমার নাম এই মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য জোর আবেদন করিতেছি।

বিক্ষোভকারীরা জানায়, অহেতুক গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করার কারনে তাদের উচিত জবাব দেওয়া হবে।
বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এজারের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

পীরগঞ্জে চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া

আটোয়ারীর চাঞ্চল্যকর ‘শয়ন’ হত্যার আসামী আশুলিয়ায় আটক

ফুলবাড়ীতে যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী ও সভা

চিরিরবন্দরে স¤প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক

অসহায়-গরীব মানুষের মাঝে  রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

অসহায়-গরীব মানুষের মাঝে রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি