Saturday , 4 April 2026 | [bangla_date]

তেল সংকটে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকেরা

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি স্থলবন্দরেও জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। তেলের সংকট ও চড়া দামের অজুহাতে হিলি থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া একলাফে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।
এতে চরম বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। অন্যদিকে, পণ্য খালাস ও পরিবহন কমে যাওয়ায় কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শত শত শ্রমিক।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এই বন্দর দিয়ে গম, ভুট্টা, ময়দা, জিরাসহ নানা পণ্য আমদানি হয়ে থাকে। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও দেশের মধ্যে পণ্য সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছে বন্দরের ব্যবসায়ীদের।
গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রাক পাওয়া যেমন দুষ্কর হয়ে পড়েছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ী হযরত আলী জানান, আগে যে ট্রাক ঢাকা যেতে ১৮-২০ হাজার টাকা নিত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫-২৭ হাজার টাকায়। পরিবহন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে আমদানিকৃত পণ্যের দামের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে।
আমদানি করা পণ্য সময়মতো দেশের বিভিন্ন বাজারে পাঠাতে না পারলে পচে যাওয়ার ঝুঁকি থাকে। এই সুযোগে ট্রাক মালিক ও চালকরা ইচ্ছেমতো ভাড়া বাড়াচ্ছেন। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।
হিলি স্থলবন্দরের শ্রমকিরা জানান, তেল সংকটের কারণে বন্দরে ট্রাকের আগমন কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে কুলি ও লোড-আনলোড শ্রমিকদের ওপর। প্রতিদিন যেখানে শত শত ট্রাক লোড-আনলোড হতো, সেখানে এখন তা অর্ধেকের নিচে নেমে এসেছে। কাজ না থাকায় অলস সময় পার করছেন তারা।
ট্রাক চালক আরমান হোসেন জানান, তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। এছাড়া খুচরা বাজারে চড়া দামে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে বলেই ভাড়া বৃদ্ধি করতে তারা বাধ্য হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাটের নামে জমি পত্তনের দাবী

৩ শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ হত্যার রায়

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে

ফুলবাড়ী সরকারি কলেজে বসন্ত উৎসব তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

খানসামায় বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

দিনাজপুরে ৬টি আসনের ১৩ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বেশি লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষ

ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়