Sunday , 5 April 2026 | [bangla_date]

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ৩ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য পল্লব রায়-০১৭১০৬০৬৭১৪, ০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার। তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ডায়বেটিক হাসপাতালে আমরা প্রতি মাসে এই ক্যাম্প করে জন্মগত বিশেষ করে শিশুদের ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন বিনামূল্যে করে আসছি। ফলে সেই সব রোগী এখন স্বাভাবিক জীবন যাপন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা ফয়সাল আমিনের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী হিটলারকে ৩১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ

পুলিশের গাড়ি ভাঙচুরের পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

ফুলবাড়ীতে মালিকানা দ্বন্দে বন্ধ ৬ গভীর নলকূপ সেচের পানির দাবিতে কৃষকদের মানববন্ধন

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে মা ছেলের মর্মান্তিক মৃত্যু ।। বিস্তারিত জানতে টাচ করুন

মার্চ না আসা পর্যন্ত বলতে পারব না যে আমরা নিরাপদ: শিক্ষামন্ত্রী

পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে রিক্সা-ভ্যান প্রদান

ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪