Saturday , 4 April 2026 | [bangla_date]

দিনাজপুরে সংগীত শিল্পী কল্যাণ পরিষদের ঈদ পূণর্মিলনী

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শাহ ডেইরী’র সহযোগিতায় এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটোয়ারী বিজনেস হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন। সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ মাসুদা খাতুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার এর সঞ্চালনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, বিশিষ্ট রাজনীতিবীদ মোঃ জহুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, শাহ আলম শাহী, বিশিষ্ট শিল্পি ও সরকার শফিকুল ইসলাম বকুল, সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর উপদেষ্ঠা মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে মোছাঃ মাসুদা খাতুনকে সভাপতি ও প্রশান্ত কুমারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক রওনক আরা হক এর পরিচালনায় শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন ছাড়াও গান পরিবেশন করেন মাসুদা খাতুন, শাহ আলম শাহী, সাগর, রিনা, শিমুল কর্মকার, জুয়েল, নোভা ইত্যাদি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৌহিদুল সভাপতি হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত !

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

মরিচা ইউপি’র সফল চেয়ারম্যান হেলাল চৌধুরী আবারও দলীয় মনোনয়ন চান

পত্নীতলায় অল্প জমিতে অধিক আম চাষ

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় মারপিটে আহতের পরিবার পাল্টা অভিযোগের বিপাকে

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-৩জন,আহত-৮জন

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

বিরলে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরি আটক