Thursday , 2 April 2026 | [bangla_date]

দিনাজপুর বিআরটিএ- এর আয়োজনে শব্দদূষণ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পেশাজীবী পরিবহন চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিআরটিএ- এর পরিচালক (অডিট ও আইন) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রুবাইয়াত -ই-আশিক।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুজন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ শামসুল কবীর, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ হোসেন মোঃ নাহিদ, দিনাজপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিনদিন পর ঝলমলে রোদে জনমনে স্বস্তি ফিরে এসেছে

রাণীশংকৈলে প্রয়াত খায়রুল আলমের স্মরণে দোয়া ও শোক সভা

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৩জন আটক

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে আগাম জাতের ধানের কাটা মাড়াই শুরু

বোচাগঞ্জে জনসচেতনতা মূলক অনুষ্ঠান

গ্রামবাংলার গ্রামীণ সংস্কৃতির মনোমুগ্ধকর সাপ দিয়ে ‘পাতা খেলা’\ উপচে পড়া দর্শকদের ভীড়

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের সমাপনী