Saturday , 11 April 2026 | [bangla_date]

নিখোঁজের কয়েক ঘণ্টা পর জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধার, যুবক আটক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে ১০বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দর্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোন্তাসির (১০)। সে ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে মোন্তাসির নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর একই দিন সন্ধ্যায় বাড়ির কাছের একটি জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তফা ইসলাম মোহন নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, ঘটনার এক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃ-ত্যু

এশিয়ার সর্ববৃহৎ গাছে থোকায় থোকায় সুর্যপরী আম, ২ লাখ টাকা বিক্রির আশা !

পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি হিলির আমদানিকারকদের

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য অপরিহার্য: প্রধানমন্ত্রী

পাঁচ দফা দাবিতে রাণীশংকৈলে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-২

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ জন !

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান

নবগঠিত সেনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানখুড়ী নাম পরিবর্তন করে সেনপাড়াঃ প্রতিবাদে মানববন্ধন।