Saturday , 4 April 2026 | [bangla_date]

পঞ্চগড়ে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে বাড়িতে পৌছে দেয়া হল অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ৩২ বছরের চাকুরী জীবন শেষে বিদায় নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। কর্মদিবস শেষে বিকেলে তাকে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে পৌছে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় স্কুল মাঠে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তিনি ১৯৯২ সালের নিজে জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই ওই স্কুলের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ আগে দুপুরে স্কুল মাঠে শিক্ষক বেলাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এ কে এম সারওয়ার জাহান আহমেদী। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, নুরুল আমীন, আব্দুর রহিম প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

বজ্রপাত নিরোধে ঠাকুরগাঁওয়ে ১ হাজার তাল গাছ রোপন কার্যক্রম শুরু

পার্বতীপুরে পল্লী বিদ্যুৎ লাইন থেকে এক রাতে ২টি ট্রান্সফরমার চুরি,পানির অভাবে তাপে আমন আবাদ পুড়ছে

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং

সবুজ শ্যামল হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় গল্প ও আড্ডা ক্যাম্পাসের স্পন্দন

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !