Thursday , 9 April 2026 | [bangla_date]

পঞ্চগড়ে সাংবাদিক সাজ্জাদের বেঁচে থাকার আকুতি ‘তোমাদের মতো করে তোমাদের মাঝে আরও কিছু কাল বাঁচতে চাই’

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়।।
পঞ্চগড়ের এক সময়ের দাপুটে সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দিন কিংবা গভীর রাত খবরের খোঁজে ছুটে চলা শহর থেকে সীমানার শেষ প্রান্ত। মেহনতি শ্রমজীবী আর নির্যাতিত মানুষের কণ্ঠ নোটবুক কিংবা ক্যামেরার ক্যানভাসে জীবন্ত করে তোলা। কি বোর্ডের বাটনের চাপে চাপে শব্দের সাথে শব্দ জুড়ে টেলিভিশন আর পত্রিকার পাতায় যে সাজ্জাদ লিখতেন মানুষের কথা আজ তিনি নিজেই জীবন যুদ্ধে পরাজিত এক গল্পের নাম। আকস্মিক থমকে গেছে তরুণ সাজ্জাদের জীবনের পথচলা। ঘোলাটে চোখ আর জীর্ণ শীর্ণ একটা দেহ এ পৃথিবীতে এক বুক নিঃশ্বাস নিতে সময়ের সাথে করে চলেছে অসম লড়াই। যেখানে পরাজয়ের পাল্লা ভারি সেখানে মুক্তির শর্ত কিছু অর্থ ও অফুরন্ত ভালোবাসা।
গেলো দুই বছর ধরে কিডনি রোগে আক্রান্ত এনটিভির স্টাফ রিপোর্টার, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দুটো কিডনিই বিকল হয়ে পড়েছে তার।সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের পাশাপাশি দ্রুত কিডনি প্রতিস্থাপনে চিকিৎসকদের তাড়া হার মানে সীমিত সামর্থ ও দৈন্যের কাছে। নিজের শখের ক্যামেরা, ল্যাপটপসহ বাড়িতে পকেটে ব্যাংকে যা ছিলো তা শেষ হয়েছে বহু আগে। কোন মতে টিকে আছে বাড়িটি। ধার দেনা ঋণ আর কিছু মহৎ মানুষের উপর ভর করে এখনো সাজ্জাদ স্বপ্ন দেখে বাঁচার।দুই ছেলে ও এক মেয়েসহ স্ত্রীসহ পাঁচজনের সংসারে এখন নিদারুন টানাপোড়েন আর দেয়ালে পীঠ ঠেকার শব্দ। মানুষের কথা বলা এই সাংবাদিক নিজেই এখন শিরোনাম। ‘তোমাদের মতো করে তোমাদের মাঝে আরও কিছু কাল বাঁচতে চাই’ এই তার শেষ চাওয়া। জীবনের খাতায় জয় পরাজয়ের হিসেব না হয় এবার থাক।দুহাত তুলে একটু ভালোবাসা ভিক্ষা সাজ্জাদের। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আর সমাজের বৃত্তবানদের দুয়ারে কড়া নাড়ছে এক অসহায় গণমাধ্যমকর্মীর হাত। ছোট ছোট হাতে একটু সহায়তা আর ভালোবাসা প্রাণ ফিরিয়ে দিতে পারে মফস্বলের এই সাংবাদিকের।
মাধ্যমিকের গন্ডি পেরোতে না পেরোতেই বড় দুই ভাইয়ের মাধ্যমে দিনাজপুরের দৈনিক প্রতিদিনে কাজ শুরুর মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি সাজ্জাদের।
এরপর দৈনিক আল আমিন, সকালের খবর, মুক্তকণ্ঠ, জনকণ্ঠ, যুগান্তর, আমার দেশ, সমকাল, নিউ ন্যাশন ও ডেইলি সানে কাজ করেন তিনি। এছাড়া অনলাইন দ্য রিপোর্ট, বাংলা নিউজ ২৪ ডট কম, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কাজ করেছেন তিনি। ২০০০ সাল থেকে বার্তা সংস্থা ইউএনবি, ২০০৩ সাল থেকে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে ও ২০১৬ সাল থেকে দৈনিক ইত্তেফাকে কাজ করে আসছেন গুণী এই সাংবাদিক
সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, আমার এখন প্রতি মাসে ডায়ালাইসিসসহ চিকিৎসার পেছনে খরচ ৫০ হাজার টাকা। চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। সবই শেষ হয়েছে অনেক আগে। ধার দেনাও হয়ে গেছে অনেক।ডাক্তারটা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই সামর্থ আমার নেই। আমার তিন সন্তান লেখাপড়া করছে।আয়ের আর কোন পথ নেই।এখন সন্তানদের মুখে ঠিকমতো খাবারও তুলে দিতে পারছি না।
পঞ্চগড় সোনার বাংলা কিডনি ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক আতিকুজ্জামান সবুজ বলেন, দিন দিন সাংবাদিক সাজ্জাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করার কথা থাকলেও তিনি অর্থাভাবে কখনো একদিন কখনো দুই দিন নিচ্ছেন। আমরা তাকে দ্রুত কিনডি প্রতিস্থাপনের জন্য পরামর্শ দিয়েছি।
পঞ্চগড়ের প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সরকারের কাছে আমরা আমাদের এই মেধাবী সহকর্মীর জন্য সহায়তার আবেদন করবো।তার পাশাপাশি সমাজের বিত্তবান, প্রবাসী ভাই ও বিশেষ করে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারন সভা

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

বীরগঞ্জে আশ্রয়ন -২ প্রকল্প কাজের অগ্রগতির পরিদর্শনে ইউএনও আব্দুল কাদের

হরিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী নিহত

হরিপুরে বিএমডিএ কর্তৃক আর্দশ কৃষক প্রশিক্ষণ শুরু

নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর আয়োজনে ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !