Thursday , 9 April 2026 | [bangla_date]

প্রেমিকার কাছে এএসপি রাজমিস্ত্রি মোস্তাফিজুর, কার্ড বানাতে গিয়ে ধরা

রংপুর প্রতিনিধি॥পুলিশ পরিচয়ে প্রেম আর সেই সম্পর্ককে পোক্ত করতে পুলিশের ভুয়া আইডি কার্ডের পরিকল্পনা ছিল নিখুঁত। কিন্তু আস্থা অর্জনের সেই কৌশল শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়; আইডি বানাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ‘পুলিশ অফিসার’ পরিচয়ধারী যুবক।
আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আজ মঙ্গলবার রংপুর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং প্রেস থেকে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রেসক্লাব এলাকার আর টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের (এএসপি) একটি আইডি কার্ড তৈরি করতে বলেন মোস্তাফিজুর। তাঁর আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকানের কর্মচারীরা বিষয়টি আশপাশে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি বেরিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জন করতে তিনি এই ভুয়া পরিচয় তৈরি করেন এবং সেটিকে বিশ্বাসযোগ্য করতে আইডি কার্ড বানাতে আসেন।
এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঘটনার পর মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাকেল আরোহী আসিফ

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলা পরিষদ সদস্যগণের শুভেচ্ছা

এমপি নয়, জনগণের ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও  স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ বিত্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই —ভিপি নুরুল হক নুর

চারদিন ধরে সর্বনি তাপমাত্রা রেকর্ড, মৃদু শৈত্যপ্রবাপে কাঁপছে তেঁতুলিয়ায়