Thursday , 2 April 2026 | [bangla_date]

ফুলবাড়ী সীমান্তে দুইদিনের অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা দুইদিনের পৃথক অভিযানে ২ লাখ ৭৬ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত ১০ টার দিকে ব্যাটালিয়নের অধিন রানীনগর বিওপি’র এবং একইদিন রাত ১১ টায় দাইনুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক তিনটি মাদক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ১ হাজার ৯৪০ পিস ভারতীয় নেশা জাতীয় বড়ি, ৩৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৩ বোতল বাংলাদেশি মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ মালিক বিহীন আটক করেন। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।
একইভাবে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি’র সদস্যরা রোববার (২৮ মার্চ) রাত ১১টায় বিজিবি চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ আটক করেন। আটককৃত মদের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান বলেন, বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে সব ধরনের চোরালানা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নজাগ নজরদারী রয়েছে বিজিবি সদস্যদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন —— ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

দিনাজপুরের প্রবেশমুখে নান্দনিক ‘লিচু চত্বর’

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হরিপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিখা রহমান 

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ

রাণীশংকৈলে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা