সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধ হচ্ছে এদেশের সবচেয়ে বড় ও গৌরবের অর্জন। যারা মুক্তিযুদ্ধের অর্জন এবং স্বাধীনতা এবং সংবিধানকে ছুড়ে ফেলতে চায়, পদদলিত করতে চায়, তারা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি।এই শক্তি ৭২ এর সংবিধানকে আস্থাকুড়ে করে নিক্ষেপ করতে চায়, যাদের গাত্রদাহ হয় তারা ছিল তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী সহযোগী।
শনিবার বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী এ জেডএম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন কিছু রাজনৈতিক দল অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের সঙ্গে প্রতারণা করছে। এটি সম্পূর্ণ মিথ্যা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।তবে বিএনপির নিয়ম মেনেই চলে। নিয়ম-নীতি অনুসরণ করেই তা বাস্তবায়ন করা হবে ।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জাতীয় সনদ, যেটি সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি সই করেছে, সেটি একটি জাতীয় দলিল। বিএনপি সেটিকে সম্মান করে এবং তা বাস্তবায়ন করবে। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলেছে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা নিয়মের মধ্যে সবকিছু করতে চাই। বিএনপি জানে, রাষ্ট্র পরিচালনা ইমোশন বা আবেগ দিয়ে হয় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি। জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শিশু একাডেমী মিলনবায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দিনাজপুর ০২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ও জেলা সমাজ সেবা অদিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক রোকুনুজ্জ¥ান সহকারী পরিচালক মুনির হোসেন,শহর সমাজ সেবা কর্মকতার মইনুল ইসলাম।।
এ সময় মন্ত্রী আরও বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছে, জনগণ তাতে সমর্থন দিয়েছে, যার ফলে বিএনপি ক্ষমতায় এসেছে। যে জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, সেই জনগণের সঙ্গে বিএনপি কখনো প্রতারণা করবে না। যারা বলছে আমরা জনগণের সঙ্গে ছলচাতুরি করছি, তারা অতীতে কী করেছে, তা জনগণ জানে। বিএনপি যা বলে, তাই করে এটি বিএনপির ইতিহাস।
এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন অসহায় শিশুদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতি ও বাস্তবতার সমন্বয়ের বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সমাজে বঞ্চিত শিশুদের সুরক্ষা এবং সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়, বরং দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে ধরনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একইসাথে উত্তরবঙ্গসহ সারাদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে সরকার।’
শিশু পরিবারের শিশুদের জন্য দেয়া বরাদ্দে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থার কথা জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শিশু পরিবারের শিশুদের বরাদ্দের কিংবা সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে জেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে মোট ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ করা হয়। এছাড়া ২৭জন এতিম শিশুকে কোরআন শরীফ ও জায়নামাজ এবং ৬ জন হিন্দু সম্প্রদায়ের শিশুকে গীতা উপহার দেওয়া হয়।
















