Saturday , 11 April 2026 | [bangla_date]

বিরামপুরে পচা ও অসুস্থ গরুর মাংস বিক্রি অভিযোগে মালিককে জরিমানা, জব্দ মাংস মাটিতে পুঁতে ধ্বংস

বিরামপুরে প্রতিনিধি ॥দিনাজপুরের বিরামপুরে একটি মাংসের দোকানে অসুস্থ গরু জবাই ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগে মালিককে জরিমানা ও জব্দ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১০এপ্রিল) সকালে বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট সংলগ্ন একটি মাংসের দোকানে অসুস্থ গরু জবাই ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ উঠে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর মালিক মোঃ রেজাউল করিমকে জরিমানা এবং জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রেলগেট এলাকায় এক মাংসের দোকানে অসুস্থ গরু ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়। সে সময় উক্ত দোকানে মাংস বিক্রয় মূল্য তালিকা না থাকায় এবং দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের সাথে জড়িত বিষয়ে আজিম কসাই এর নাম স্থানীয়ভাবে আলোচনায় আসে। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে মাংসের গুণগত মান যাচাই করেন। তিনি জানান, মাংসটি মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিক্রয়ের অনুপযোগী। পরে প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং জব্দকৃত মাংস ধ্বংস করা হয়।
ঘটনার সময় হাকিমপুরের মাধবপুর ইউপির লৌহচড়া গ্রাম থেকে আসা ক্রেতা ফরিদুল ইসলাম জানান, তিনি প্রায় দুই হাজার টাকার মাংস কিনেছিলেন। পরে অভিযোগের কথা শুনে তিনি তা ফেরত দিয়ে টাকা নিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গরুর মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বিরামপুর সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন ঘটনাস্থল পরিদর্শন শেষে অসুস্থ গরু বিক্রির দায়ে জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত প্রায় ৩৫-৪০ কেজি মাংস শালবাগান এলাকায় মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে এবং গরুর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে আলোচনা সভা

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে চক্ষু হাসপাতালে মাইক্রোবাসের চাবি হস্তান্তর

বোচাগঞ্জে ইএসডিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত