বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাছবোয়াল এলাকায় অবস্থিত ফয়জুল উলুম তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মুফতি মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন এবং ভোগনগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক এ কে এম জাকারিয়া জাকির।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃক্সখলা ও ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

















