বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল রবিবার বেলা ১১ টায়
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতিমূলজ সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (মাজু) এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান আলী শিপনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন , ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপনকে বর্ণাঢ্য ও আনন্দমুখর করতে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নববর্ষ উপলক্ষ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও শৃক্সখলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উৎসবকে সুন্দর ও সুশৃক্সখলভাবে উদযাপন করতে হবে।
সভায় বক্তারা পহেলা বৈশাখ উদযাপনকে সর্বজনীন উৎসবে পরিণত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।


















