Friday , 10 April 2026 | [bangla_date]

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের কুফল, এর ক্ষতিকর দিক এবং সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।তিনি তার বক্তব্যে মাদক নির্মলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সচেতন ভ‚মিকা পালনের আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন , মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা,বীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,

১০ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন,দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, সমিজ উদ্দিন, ছাত্র-ছাত্রী, ও সামাজিক সংগঠনের প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমি সুপারভাইজার আবুল কামাল আজাদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে ধানচাষী নির্বাচন

পীরগঞ্জে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর ৮১তম জন্মবার্ষিকী

রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

রাণীশংকৈলে নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন।

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতি’রোধে এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে রিইব’র উদ্যোগে নাটক, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার