Sunday , 5 April 2026 | [bangla_date]

বীরগঞ্জে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চার মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এসময় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের নিরন্ত রায়ের ছেলে
সুশান্ত রায়(২০), একই এলাকার ধনঞ্জয় সরকারের ছেলে
কমল সরকার (২৯),নির্মল সরকারের ছেলে খোকন সরকার (২৭) ও ডহডা গ্রামের সাবেক ইউপি সদস্য হরমুজ আলীর ছেলে
মো: লাজিম হোসেন(২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগদল বাজার এলাকার সরকার মার্কেট ক্যারাম বোর্ড খেলার নামে
মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড – এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন বলেন,
দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত চার যুবকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন  করায় ৩ জনকে ৭ দিনের জেল

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের জেল

পার্বতীপুর উপজেলা নির্বাচনের হালচাল প্রার্থীদের দৌড় ঝাপ, একমুখী নির্বাচনের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ শাওনের পিতার ইন্তেকাল

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সুপারিশের প্রেক্ষিতে বিল বন্ধ “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের” শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি