বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় প্রায় ২০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার ইশানীয়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান অশেষ কুমার রায় এর ডাঙ্গীপাড়া বালা পুকুরে ভেকু দিয়ে খননের সময় একটি বিষ্ণু মুর্তি মাটির সাথে উপরে উঠে আশে। এই খবর বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমানের কাছে এলে এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইশানিয়ার ডাঙ্গীপাড়া বালা পুকুরে অভিযান পরিচালনা করে প্রায় ২০ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি এক নজর দেখার জন্য স্থানীয় সনাতন ধর্মের মানুষ ভীর করে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত করে বলেন, মূর্তিটি অতি দ্রুত দিনাজপুরের রাষ্ট্রিয় কোষাগারে প্রেরণ করবো।
















