Saturday , 4 April 2026 | [bangla_date]

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইউসুফ হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস, এম হাবিবুল হাসান ।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে সহায়ক।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন এডিসি শিক্ষা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি।
এছাড়াও বেলুন-ফেস্টুন, ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ২ ইটভাটা মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

পল্লীশ্রী’র উদ্যোগে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক গাছের চারা বিতরণ

রাণীশংকৈল প্রতিবন্ধীদের ১৭ হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য পিনাক চৌধুরীকে সংবর্ধনা প্রদান

পীরগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

চাহিদা ও ভালো দাম পাওয়ায় খুশি আলু চাষীরা বিভিন্ন দেশে বীরগঞ্জ থেকে এপর্যন্ত ১৩০০মে.টন আলু রপ্তানি

পীরগঞ্জে আধুনিক ডাক বাংলো ভবন উদ্বোধন