Thursday , 2 April 2026 | [bangla_date]

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণে পঞ্চগড়ে এডাবের সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এডাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী, সদর উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরিয়ম রহমান, বিআরডিবি’র সুজন চন্দ্র দাস। বক্তব্য দেন এডাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল আলম দোলন, সহ সভাপতি মো. নাজিমউদ্দীন প্রমূখ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, দেশের মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও সমানতালে কাজ করে যাচ্ছে। অনেক এনজিও ভাল কাজ করছে। সরকারও তাদের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। পঞ্চগড় জেলা সদরে যে সকল এনজিও কাজ করছে তাদের কোন সমস্যা হলে আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধাণের চেষ্ঠা করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

ঘোড়াঘাট পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নকে সামনে রেখে বায়ার ক্রপসায়েন্স এশিয়া প্যাসিফিক প্রধানের বীরগঞ্জ সফর

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য পিনাক চৌধুরীকে সংবর্ধনা প্রদান

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল কম্বল

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

ঘোড়াঘাটের বলগাড়ী হাট-বাজারে যেখানে সেখানে ময়লা আবর্জনা