পঞ্চগড় প্রতিনিধি
ড় পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে করেছে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে অর্থনীতি মুল চালিকাশক্তি হলো কৃষি। কৃষি ফসল উৎপাদনে সার অতিব গুরুত্বপূর্ণ উপকরণ। রাসায়ানিক সার ব্যাতিত ফসল উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগড়ায় নায্য মুল্যে সার পৌছে দেয়ার লক্ষ্যে সরকার কতৃক সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটি অনুমোদনক্রমে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমম্বিত নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়। সেই লক্ষ্যে বাস্তবায়নের নিমিত্তে কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ করার দাবি জানান তারা। এ সময় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল ও আবু নাহিদ লাবু প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন স্মারকলিপি যথাস্থানে পৌঁছানোর আশ্বাস দেন।

















