Saturday , 4 April 2026 | [bangla_date]

সীমান্ত এলাকায় জ্বালানী পাচার ঠেকাতে দিনাজপুরে বিজিবির ৪২ ব্যাটালিয়নের তৎপরতা বৃদ্ধি

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশী এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে।
দিনাজপুরের সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়ন কঠোর অবস্থান নিয়েছে।
বিজিবি’র ৪২ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি চলাচলকারি বাস ট্রাক কার্ভাটভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশী চালাচ্ছে তারা। পাচার রোধে ২৯টি বিওপিসহ ৫টি বিশেষ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ছাড়াও অতিরিক্ত বিশেষ টহলের ব্যবস্হা করেছেন বিজিবি সদস্যরা।
বোতল এবং জারকিনের মত মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে পাচার ঠেকাতে সীমান্তে বিশেষ টহলসহ নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও জ্বালানীর মজুদ পাচার সংক্রান্ত তথ্য দিতে সাধারন মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সান সাইন টি-টোয়েন্টি ক্রিকেট প্রিমিয়ার লীগ-র প্লেয়ার ড্রাফট

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

ঠাকুরগাঁও পৌরসভার ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

দুই দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের

পীরগঞ্জের কে.এস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগদান

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ