Sunday , 5 April 2026 | [bangla_date]

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮ টায় হিলি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানরে জননী এবং পেশায় গরুর খামারি। ওই নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রাণসিম্পদ র্কমর্কতা ড. শফিউল ইসলাম। শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী উপজেলা প্রাণি সম্পদ ওই কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাকিমপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এদিকে ধর্ষণের অভিযোগ পেয়ে হাকিমপুর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে অভযিুক্ত প্রাণিসম্পদ র্কমর্কতা ড. শফিউল ইসলামের দাবি, অভিযুক্ত নারীর সঙ্গে তার আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সংসার টিকে ছিল মাত্র ২৯ দিন। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ বিষয়ে তিনি দাবি করেন ওই নারীর সঙ্গে তার কোনো ধরনের শারীরিক সম্পর্ক হয়নি।
ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম.নিয়ামত উল্লাহ বলেন, অভিযোগকারীর দায়ের করা মামলার ভিত্তিতে হাকিমপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দিনাজপুরে নকল প্রসাধনী তৈরী ও বিক্রির অপরাধে কারখানা সিলগালা ও জরিমানা

আটোয়ারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিরলে বৈরি আবহাওয়ায় উঠতি আমন ধানের ব্যপক ক্ষতি\ জনজীবন ব্যহত

হরিপুরে জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে কৃষকের ক্ষেতের কলা চুরি সহ একাধিক মামলার আসামী বাজুন বেশরা গ্রেফতার

মদ-ক্যাসিনো সরঞ্জাম নিয়ে যা বললেন হেলেনা মেয়ে