Thursday , 9 April 2026 | [bangla_date]

হিলি স্থলবন্দর পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রতিনিধি দল

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর প্রশিক্ষণের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন প্রতিনিধি দল।
মেজর জেনারেল মোঃ রাশেদ আমীন, এনডিসি, পিএসসি-এর নেতৃত্বে ২৪জন দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এ পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধা এবং সীমান্ত বাণিজ্যের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বন্দর পরিচালনা, পণ্য খালাস, রাজস্ব আদায় ও বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রতিনিধি দল বন্দরের বিভিন্ন টার্মিনাল, গুদামঘর ও কাস্টমস এলাকা পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল এমডি মাফিজুল ইসলাম রাশেদ, যুগ্ম কমিশনার কাস্টমস পায়েল পাশা, উপ-কমিশনার কাস্টমস সন্তোষ সরেন, হিলি স্থলবন্দরের ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জীবন, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা শেখ আলমগীর হোসেন, ম্যানেজার মামুনুর রশীদ এবং সহকারী ম্যানেজার অপারেশন অসিত কুমার স্যানাল।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। এসময় বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তা, বিজিবি সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

বীরগঞ্জে পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালিত

দিনাজপুরসহ উত্তরের কয়েক জেলায় হেমন্তের শুরুতে শীতের আমেজ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ির পার্শে কীটনাশক ছিটিয়ে মুরগী মারার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

হরিপুরে গণহত্যা দিবস পালন করেছেন উপজেলা ছাত্রলীগ

জুলাই গণ-অভ্যুত্থানের পর ছেড়ে চলে গেছে স্ত্রী, সন্তানদের নিয়ে নির্বাক দুলাল

বীরগঞ্জে শিমূল তলা কালি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন

হরিপুরে ৬ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা