Saturday , 7 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ২’শত বছরের পুরনো কবরস্থান ভেঙ্গে ফেলায় এলাকাবাসির মানববন্ধন

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী সরকারপাড়া এলাকায় ২’শত বছরের পুরনো কুমারপুর কবরস্থান ভেঙ্গে মাটি দিয়ে পুরোনো কবর ভরাট করে সেখানে গাছ রোপন করা হয়েছে। এলাকার আব্দুল আজিজ নামে জনৈক ব্যক্তি গোরস্থানের জমিটি তার পৈত্রিক সম্পত্তি দাবি করে গায়ের জোরে দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন।।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ৫ শতাধীক লোকজন উক্ত কবরস্থানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি পুণরায় ভূল্লী বাজারে গিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মধ্যপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ক্ষেণপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষারসহ অন্যরা।

এ বিষয়ে বড়গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ জানান, আমি জানি এটা দুইশত বছরের পুরনো কবরস্থান। কেন আজিজ গং এটাকে ভেঙ্গে ফেলছে তা আমার জানা নেই।

অত্র এলাকার বাসিন্দা ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভূট্টো জানান, আমার জন্ম থেকে এটি কবরস্থান হিসেবে দেখে আসছি। সম্প্রতি আজিজ জমিটি নিজের দাবি করে পুরনো কবরগুলো ভেঙ্গে দিয়ে সেখানে গাছের চারা লাগিয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

আটোয়ারী প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ সঃ কলেজে HSC ব্যবহারিক পরীক্ষার লিংক প্রকাশ

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ কোটি ৪৯ হাজার ৬২৭ জন, মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৭১ জন মানুষ যা আক্রান্তের ৩%

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতা‌লের বর্জ্যে সংক্রমণের ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বালিয়াডাঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা-

আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণা করতে হবে-অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

বীরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে চলছে কলা বেচা-কেনার পাইকারী বাজার ।