Saturday , 21 August 2021 | [bangla_date]

কার্লভার্ট বন্ধ করে শখের বশে প্রভাবশালীর মাছ চাষ পানির নিচে ৩ শতাধিক বিঘার ফসলি জমি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় স্ানীয় এক প্রভাবশালী ব্যাক্তি দুইটি কালভার্টের বিপরীত মুখে খনন করেছেন পুকুর। উচু করে বাধঁ দিয়ে শখের বশে করছেন মাছ চাষও। তাতেই কপাল পুড়েছে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের বড়—য়া পাড়া, হরিপুর, ও সরকার পাড়া গ্রামের দেড় শতাধিক কৃষকের। পানির নিচে তলিয়ে গেছে ৩২৭ বিঘা ফসলি জমি। ওই কৃষকদের বাসা বাড়িতে সৃষ্টিহয়েছে জলাবদ্ধতা। এরই প্রতিকার চেয়ে জলবদ্ধতা নিরসন করে আমন ক্ষেত রক্ষা, ফসলের ক্ষতিপূরণ সহ জলবদ্ধতা সৃষ্টিকারী স্ানীয় প্রভাবশালী দিলদার হোসেন দিলুর বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওই তিনটি গ্রামের শত শত কৃষক। শনিবার দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভাবরঙ্গি এলাকায় ওই ইউনিয়নের বড়—য়াপাড়া,হরিপুর ও সরকারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ কৃষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঝলই শালশিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শংকর পদ দে, কৃষক নেতা বিশ্বজিত দে ও পদলোচন দে, তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, ওই এলাকার প্রভাবশালী দিলদার হোসেন ফসলি জমিতে পুকুর খনন করে,কালর্ভাটের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভাবরঙ্গি ফসলি মাঠের সোয়া তিন শত বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘ দিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রুত পানি নিস্কাশন করা না হলে ভাবরঙ্গি ফসলি মাঠের তিনশত ২৭ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার কয়েকটি গ্রাম কয়েকদিনের মধ্যে প্লাবিত হবে। জলাবদ্ধতায় ক্ষতি গ্রস্ আমনের ক্ষতিপূরন,জলাবদ্ধতা সৃষ্ঠিকারী প্রভাবশালী দিলদার হোসেনের বিচার ও ভাবরঙ্গি ফসলী মাঠে থেকে জলাবদ্ধতা দূর করে ফসল রক্ষার দাবী জানিয়েছেন।
দেলদার হোসেন দিলু নামের ওই প্রভাবশালী ব্যাক্তি জানান, আমার খনন করা পুকুরের কিছু মাটি পড়ে কার্লভার্টের বিপরীত মুখে পানির যেতে বাধাঁর সৃষ্টি হয়েছে। যখন আমি পুকুর খনন করি তখন তাদের ডেকেছিলাম। কিন্ তারা আসেনি। এখন তারা নাকি আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে বলে শুনেছি। তবে তারা যদি আসে তাহলে তাদেরকে নিয়ে আমি এ সমস্যার দ্রুত সমাধানে কাজ করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, চক্রের তিনজন রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বীরগঞ্জে শিশু নুসরাত হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

রানীশংকৈলের গায়ক ‘চক্রদেব’; উপহার পেলেন নতুন ভ্যান গাড়ি

পীরগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।