Friday , 27 August 2021 | [bangla_date]

তেতুঁলিয়ায় পল্লী বিদ্যুতের ১০ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড় জোনের তেতুঁলিয়া ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া এলাকায় নির্মিত উপকেন্দ্রের মুল ফটকে ফিতা কেটে উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ই আগষ্টে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এমএম শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবু আশরাফ মো ছালেহ,পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মেহেদী হাসান, তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু ছায়েম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিস সূত্রে জানা যায়, ৬ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ব্যায়ে ৪০ শতক জমির উপর নির্মিত তেতুঁলিয়া ১০ কেভি উপকেন্দ্রটি নির্মান করে মেসার্স রিভেরী পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। উপকেন্দ্রের ৪ টি ফিডারে প্রায় ৪৫০ কিলোমিটার সঞ্চালন লাইনের গ্রাহক সংখ্যা প্রায় ৯ হাজার ২০৫ জন। যার লোড ক্ষমতা ২ মেগাওয়াট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২ লাখ টাকা জরিমানা

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে চরম উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১হাত জায়গা ছাড়বেন না পাকা রাস্তা চাইবেন এটা হতে পারেনা – রাণীশংকৈলে এমপি হাফিজউদ্দীন

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুইন্স কলেজ

পুলিশের উপর হামলা পীরগঞ্জে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার \ গ্রেফতার ৫

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন লালের ইন্তেকাল

হরিপুরে মটরসাইকেল চোরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত‍্যা

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন