Sunday , 29 August 2021 | [bangla_date]

তিরিশ হাজার ফুট উচ্চতায় কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান নারী

আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার সময় এক আফগান নারী তিরিশ হাজার ফুট উচ্চতায় একটি ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন। দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

বিমানে কোন ডাক্তার ছিলেন না। তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজীতে ইভ। টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, মা এবং শিশু দুজনেই সুস্থ আছে।

সোমান নুরির সঙ্গে একই ফ্লাইটে তার স্বামী তাজ মোহাম্মত (৩০) এবং তাদের আরও দুই শিশু সন্তান রয়েছে।

টার্কিশ এয়ারলাইন্স জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে এই ফ্লাইটটি কুয়েতে জরুরী অবতরণ করে। এরপর সেখান থেকে বার্মিংহ্যামে পৌঁছায় শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ।

এর আগে গত ১৯শে অগাস্ট আফগানিস্তান থেকে পালানোর পথে আরেক নারী যুক্তরাষ্ট্রের এক উদ্ধারকারী সামরিক বিমানে সন্তান প্রসব করেছিলেন। ঐ আফগান প্রসূতি তার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের এক বিশেষ ফ্লাইটে কাবুল থেকে কাতার হয়ে জার্মানির রামস্টিন বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে তার প্রসব বেদনা শুরু হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র আফগানদের নিয়ে সর্বশেষ উদ্ধার ফ্লাইট কাবুল ছেড়ে যায় শনিবার বিকেলে। এরপর যেসব ফ্লাইট সেখান থেকে ছেড়ে যাচ্ছে, সেগুলোতে নেয়া হচ্ছে কেবল ব্রিটিশ কূটনীতিক এবং সামরিক ব্যক্তিদের।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিক এবং ঝুঁকিতে থাকা বেসামরিক আফগান নাগরিকদের উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। ৩১শে অগাস্টের মধ্যে বিদেশি সৈন্যদের আফগানিস্তান ত্যাগ করার কথা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের হোতা ঠাকুরগাঁও রেলের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

পীরগঞ্জে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেখা না করেই ফিরে গেলেন স্বজনরা. করোনা ভাইরাসের কারণে হয়নি সীমান্তে মিলনমেলা..

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

বিরলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা