Wednesday , 8 September 2021 | [bangla_date]

​নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে মঙ্গলবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। আর সরকার গঠনের একদিন পরই জানা গেলো, দেশটিতে কোনও ধরনের খেলায় অংশ নিতে পারবে না নারীরা। গ্রুপটির একজন কর্মকর্তা এমন কথা জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এসবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, নারীদের খেলাধুলা যথাযথ বা প্রয়োজনীয় বলে মনে করি না। আমি মনে করি না যে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেয়া হবে, কারণ তাদের ক্রিকেট খেলা উচিত নয়।

তিনি বলেন, ক্রিকেট খেলতে গিয়ে নারীরা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে তাদের মুখ এবং শরীর আবৃত নাও থাকতে পারে। ইসলাম নারীদের এভাবে প্রকাশের অনুমতি নেই।

ওয়াসিক বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেসব পুরুষরাও দেখেন। ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বেপর্দা হওয়ার সুযোগ থাকে সেসব খেলা ইসলাম ও ইসলামী আমিরাত অনুমোদন করে না।

সরকার গঠনের একদিন পর বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে তালেবান সরকার। কিন্তু নতুন সরকারের মন্ত্রিসভায় কোনও নারী সদস্য না থাকায় সমালোচনা শুরু হয়েছে। যদিও তিন সপ্তাহ আগে কাবুলের ক্ষমতা দখল করে নেয়ার পর সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা।

এদিকে সরকার গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন সরকার তাদের ‘উদ্বেগ’ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন প্রশাসনকে তাদের কর্মকাণ্ড দিয়ে বিচার করবে। বিশ্ব গভীরভাবে খেয়াল রাখছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপ দুস্থ অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত সবমসময় !

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি: প্রধানমন্ত্রী

পীরগঞ্জে লেবু জাতীয় ফসলের চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

বিরামপুরে মাদকে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক !

একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন এমপি মনোরঞ্জন শীল গোপাল